সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বাংলাদেশ দলের কোচ হতে চান নেইমারের কোচ মিকালো

    বাংলাদেশ দলের কোচ হতে চান নেইমারের কোচ মিকালো
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ খোঁজার প্রক্রিয়া জোরদার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে দেশ-বিদেশের তিন শতাধিক কোচ তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সেখান থেকে যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে।

    সবচেয়ে আলোচিত খবর হলো—বিশ্ব ফুটবল তারকা নেইমারের সাবেক কোচ রোজেরিও মিকালো বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। তার আবেদন সম্প্রতি বাফুফের কোচ বাছাই কমিটির কাছে পৌঁছেছে। ব্রাজিলের এই অভিজ্ঞ কোচের অধীনেই ২০১৬ সালে রিও অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক জিতেছিল ব্রাজিল দল।

    ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলের পরাজয়ের ক্ষত ভুলতে ২০১৬ অলিম্পিক ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল। সেই ঐতিহাসিক জয়ের সময় দলের দায়িত্বে ছিলেন মিকালো, যা তার কোচিং ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে বিবেচিত।

    ৫৭ বছর বয়সী এই কোচ আন্তর্জাতিক পর্যায়ে বেশ অভিজ্ঞ। তিনি ২০২৪ সালে মিশর জাতীয় দলের দায়িত্ব পালন করে প্যারিস অলিম্পিকে অংশ নেন। বর্তমানে মিশরের অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে যুক্ত আছেন বলে জানা গেছে। এছাড়া এশিয়ার ফুটবলেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার, সৌদি আরবের ক্লাব আল হিলালের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    বাফুফে সূত্র জানায়, কোচ নিয়োগের বিজ্ঞপ্তির পর ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিন শতাধিক আবেদন থেকে প্রাথমিকভাবে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা আরও ছোট করতে তিন সদস্যের একটি কমিটি কাজ করছে এবং ইতোমধ্যে ২৭ জনের একটি শর্টলিস্ট তৈরি হয়েছে।

    এদিকে বর্তমান কোচ হ্যাভিয়ের কাবরেরাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাফুফের কয়েকজন কর্মকর্তা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় দায়িত্বে থাকলেও দল গঠনে প্রত্যাশিত উন্নতি আনতে পারেননি তিনি। বিশেষ করে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং ম্যাচ চলাকালে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে।

    বাফুফে জানিয়েছে, তারা এমন একজন কোচ নিয়োগ দিতে চায়, যিনি শুধু জাতীয় দলের ম্যাচ পরিচালনাই নয়, বরং দেশীয় লিগ পর্যবেক্ষণ করে নতুন খেলোয়াড় খুঁজে বের করবেন এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী স্কোয়াড গড়ে তুলবেন।

    বাংলাদেশ ফুটবলের নতুন কোচ কে হবেন—তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ এপ্রিল। এরপরই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোবে বাফুফে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ