বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা

    নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুরুতে মন্থর ব্যাটিংয়ে ব্যাকফুটে চলে গেলেও শেষদিকের দুর্দান্ত প্রত্যাবর্তনে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। ১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়ায় এটিই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন রেকর্ড।

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল বাংলাদেশের। আজ সেই রেকর্ড ভেঙে ১৮৩ রান টপকে নতুন ইতিহাস গড়লেন ফিল সিমন্সের শিষ্যরা। যদিও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটি এখনো ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রানের সেই ঐতিহাসিক জয়।

    ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল বেশ ধীরগতির। ৫.৩ ওভারে উদ্বোধনী জুটিতে আসে মাত্র ৪১ রান। সাইফ হাসান ১৬ বলে ১৭ এবং তানজিদ হাসান তামিম ২৫ বলে ২০ রান করে বিদায় নেন। অধিনায়ক লিটন দাসও আজ বড় ইনিংস খেলতে পারেননি, ১৫ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১০.১ ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে এক সময় ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় ছিল স্বাগতিকরা। তবে পরবর্তী উইকেট জুটির দৃঢ়তায় কঠিন সমীকরণ সহজ হয়ে যায়।

    এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লিটন দাস। দ্বিতীয় ওভারে ওপেনার টিম রবিনসন রান আউট হলেও দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়েন কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। দুজনেই ব্যক্তিগত ৫১ রানে আউট হন। ক্লার্ক ৩৭ বলে এবং ক্লেভার মাত্র ২৮ বলে নিজের ফিফটি পূর্ণ করেন।

    প্রথম ১০ ওভারে ১০০ রান তুলে ফেলা কিউইরা পরের ৫ ওভারে মাত্র ৩০ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারায় তারা। অধিনায়ক নিক কেলি ২৭ বলে ৩৯ এবং জশ ক্লার্কসন ৩০ রান করলে নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড লড়াকু পুঁজি পায়। বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রিশাদ হোসেন সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলামসহ বাকি বোলাররা একটি করে উইকেট নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন