বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

    প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওয়ানডে সিরিজের লড়াই শেষে এবার কুড়ি ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

    চোটের কারণে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা লেগেছে। সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিতে টস করতে নামেন নিক কেলি।

    প্রথম ম্যাচের জন্য ভারসাম্যপূর্ণ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামের সঙ্গী হয়েছেন তরুণ রিপন। স্পিন বিভাগে স্পেশালিস্ট অফস্পিনার মেহেদী হাসানের সঙ্গে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিন পেসার ও দুই স্পিনারের কম্বিনেশনে কিউইদের অল্প রানে আটকে রাখাই মূল লক্ষ্য টাইগারদের।

    চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটারদের অনুকূলে থাকলেও শুরুতে বোলাররা কিছুটা সুবিধা পেতে পারেন, সেই ভাবনা থেকেই লিটন দাস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দুই দলের লক্ষ্য জয় দিয়ে সিরিজে শুভসূচনা করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন