বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • টি-টোয়েন্টিতে ব্যাটারদের নিয়েই আত্মবিশ্বাসী লিটন

    টি-টোয়েন্টিতে ব্যাটারদের নিয়েই আত্মবিশ্বাসী লিটন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওয়ানডে সিরিজে জয় পাওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল নিয়ে আশাবাদী অধিনায়ক লিটন কুমার দাস। বিশেষ করে ব্যাটিং লাইনআপ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

    রোববার (২৬ এপ্রিল) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, দলে সবসময়ই ছয়জন নির্ভরযোগ্য ব্যাটার খেলেন। পাশাপাশি রিশাদ ও শেখ মেহেদীর মতো অলরাউন্ডাররাও ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন। পেস বিভাগেও সাইফউদ্দিন, সাকিব ও নতুন যোগ দেওয়া সাকলাইনের মতো ক্রিকেটার রয়েছেন, যা দলকে ভারসাম্যপূর্ণ করেছে।

    টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও তা বড় উদ্বেগের কারণ নয় বলে মনে করেন অধিনায়ক। তার মতে, দীর্ঘদিন পর এই ফরম্যাটে খেলতে নামায় শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে। তবে কয়েকটি ম্যাচ খেললেই দল ছন্দে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে এতে দলের সামগ্রিক পারফরম্যান্সে বড় কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন লিটন। তিনি জানান, গুরুত্বপূর্ণ এই দুই পেসারকে দীর্ঘমেয়াদে ফিট রাখতে রোটেশন নীতি অনুসরণ করা হচ্ছে।

    চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দুই ম্যাচের উইকেট নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। লিটন বলেন, উইকেট দুই দলের জন্যই সমান সুবিধাজনক হবে এবং সাম্প্রতিক সময়ে কিউরেটর ভালো মানের উইকেট প্রস্তুত করছেন বলেও তিনি আশা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন