শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

    এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি ও স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স পুনঃনির্ধারণ এবং ব্যাংক ঋণ ও এলসি (ক্রেডিট লেটার) খোলার প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নিয়েছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে এলপিজিকে ‘গ্রিনফুয়েল’ হিসেবে চিহ্নিত করেছে এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে কর কাঠামো পুনর্বিন্যাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ পাঠিয়েছে।

    চিঠিতে প্রস্তাব করা হয়েছে:

    আমদানিকৃত এলপিজির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা।

    স্থানীয় পর্যায়ে উৎপাদিত এলপিজির ভ্যাট ৭.৫ শতাংশে নামানো।

    এলপিজি গ্যাসের প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের মাধ্যমে আমদানি করা হয়, যা শিল্পখাত ও গৃহস্থালি উভয় ক্ষেত্রেই ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। শীতকালে আন্তর্জাতিক বাজারে সরবরাহ হ্রাস এবং দেশের পাইপলাইনের প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এলপিজির চাহিদা তীব্রভাবে বৃদ্ধি পায়। চলতি শীত মৌসুমেও এর ব্যতিক্রম ঘটেনি, যার ফলে বাজারে সংকট তৈরি হয়েছে এবং সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগে পড়েছেন।

    প্রসঙ্গত, এলপিজি ব্যবসায়ীরা ৮ জানুয়ারি থেকে সারাদেশে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রেখেছেন। খুচরা পর্যায়ে কোনো দোকানেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। অনেক হোটেল বিকল্প উপায়ে রান্না চালু রেখেছে, কিন্তু সাধারণ বাসাবাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে। ফলে ভোক্তারা একপ্রকার জিম্মি পরিস্থিতিতে পড়েছেন।

    এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাট কমানো ও ব্যাংক ঋণ প্রক্রিয়া সহজ করার মাধ্যমে এলপিজি বাজারে সরবরাহ স্বাভাবিক হতে পারে এবং ভোক্তাদের উপর চাপ কমানো সম্ভব হবে। তবে এ ধরনের নীতি বাস্তবায়নে ত্বরিত পদক্ষেপ গ্রহণ জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন