রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সংবিধানের মৌলিক সংশোধন গণভোটে চূড়ান্ত করার সিদ্ধান্ত আসামে সমাবেশের আগে ককরোচ জনতা পার্টির নেতাসহ কয়েকজন আটক বিদেশে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে নারী গ্রেপ্তার জাসদ কার্যালয়ে হামলা-মবের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় আসক আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ৯৬ ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে: জ্বালানি মন্ত্রী সালমানের পক্ষ থেকে অভিযোগে মামলা হলে তদন্ত করে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ফরিদা খানম

    নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ফরিদা খানম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত না করে দেশের প্রকৃত ও সুষম উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, দেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী। তাই নারীদের স্বাবলম্বী করে তুলতে পারলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।

    মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ঢাকা জেলা প্রশাসক বলেন, টেকসই উন্নয়ন কোনো স্বল্পমেয়াদি কার্যক্রম নয়। মানুষের জীবনমানের স্থায়ী পরিবর্তন আনতে হলে উন্নয়ন প্রক্রিয়ায় সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে পিছিয়ে থাকা নারীদের উন্নয়নের মূলধারায় নিয়ে আসা জরুরি।

    তিনি বলেন, নারীদের শুধু সহায়তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে হবে। এ জন্য প্রান্তিক নারীদের শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে।

    প্রান্তিক নারীদের সরকারি ও বেসরকারি সেবা পাওয়ার সুযোগ সহজ করার ওপর গুরুত্ব দিয়ে ফরিদা খানম বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সরকারি সুবিধা যেন নারীরা সহজেই পেতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন।

    তিনি বলেন, সেবা পাওয়ার ক্ষেত্রে জটিলতা ও প্রতিবন্ধকতা কমাতে পারলে নারীরা নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন ও সক্রিয় হতে পারবেন।

    নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, নারীদের আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। সহজ শর্তে ঋণ ও তহবিল, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সহায়তা দেওয়া গেলে নারীদের স্বাবলম্বিতা বাড়বে।

    নারীদের উৎপাদিত পণ্যের স্থানীয় ও অনলাইন বাজার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, বাজারে প্রবেশের সুযোগ তৈরি হলে নারীরা নিজেদের উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারবেন।

    পরিবার থেকে শুরু করে সমাজ ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান ফরিদা খানম।

    তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে নারীদের নেতৃত্ব ও মতামতকে গুরুত্ব দিতে হবে। নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা কঠিন।

    ঢাকা জেলা প্রশাসক বলেন, নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগোষ্ঠীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

    তিনি জানান, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ এবং নারীর ক্ষমতায়নে ঢাকা জেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

    অনুষ্ঠানে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠী ও নারীর উন্নয়নে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন