বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ ক্রসফায়ারে নিহত দাবি আইনমন্ত্রীর খুলনার ক্রিকেটার এখন মালয়েশিয়ার ভরসা, জানালেন সংগ্রামের কাহিনি হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশ আর কখনো নতজানু রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী জুলাইয়ে শেয়ারবাজার ছাড়লেন প্রায় ২৩ হাজার বিনিয়োগকারী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালত নির্ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের সামরিক শক্তি বৃদ্ধিতে ক্ষুব্ধ উত্তর কোরিয়া ডিএমপির অভিযানে ঢাকাজুড়ে ৪১৮ জন গ্রেফতার
  • লক্ষ্য পূরণে ব্যর্থ এনবিআর, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা

    লক্ষ্য পূরণে ব্যর্থ এনবিআর, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চূড়ান্ত হিসাবে সংস্থাটির রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা।

    মঙ্গলবার (৫ আগস্ট) প্রকাশিত এনবিআরের হালনাগাদ রাজস্ব পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলিয়ে মোট ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা।

    এর আগে গত ১২ জুলাই জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রাথমিক হিসাবে প্রায় ৯২ হাজার ৬১০ কোটি টাকা রাজস্ব ঘাটতির কথা জানিয়েছিলেন। তবে চূড়ান্ত হিসাব অনুযায়ী ঘাটতির পরিমাণ কিছুটা কমে ৮৭ হাজার ৫২৭ কোটি টাকায় নেমে এসেছে।

    এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা। সে তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ে ১২ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

    খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে আয়কর খাতে। এ খাত থেকে আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১২ দশমিক ৮০ শতাংশ বেশি।

    আমদানি ও রপ্তানি শুল্ক থেকে আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ১১৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৯০ শতাংশ বেশি।

    অন্যদিকে, রাজস্ব আহরণের সবচেয়ে বড় উৎস ভ্যাট খাত থেকে আদায় হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

    অটোমেশন, করজাল সম্প্রসারণ এবং কর প্রশাসনে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হলেও রাজস্ব আদায়ে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।

    এদিকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্য দিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জন করতে হলে সংস্থাটিকে ৪৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ