বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

ভূমিকম্পের আগেই সতর্কবার্তা পান আপনার অ্যান্ড্রয়েডে

ভূমিকম্পের আগেই সতর্কবার্তা পান আপনার অ্যান্ড্রয়েডে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভূমিকম্প যে কোনো সময় হতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। আগাম সতর্কবার্তা না পেলে স্থাপনা ও রাস্তা-ঘাটের ক্ষতির পাশাপাশি প্রাণহানির সম্ভাবনাও থাকে। তবে প্রযুক্তির সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাওয়া সম্ভব।

২০২০ সালে গুগল অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা (EEA) চালু করে। এটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের স্মার্টফোন ব্যবহারকারীদের আগে থেকে সতর্ক করার জন্য তৈরি। গবেষকরা বলছেন, ফোনের অ্যাক্সিলোমিটার ক্ষুদ্র কম্পন ধরতে অনেক সময় ব্যর্থ হলেও ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ক্ষুদ্রতম কম্পনও ধরা সম্ভব।

ভূমিকম্প অ্যালার্ট চালু করার ধাপ:
ফোনের Settings-এ যান।
Safety & Emergency অপশন নির্বাচন করুন। (যদি না থাকে, Location অপশন ব্যবহার করুন)
Earthquake Alerts / ArtQuake চালু করুন।
ফোনে Mobile Data বা Wi-Fi অন রাখুন।

এইভাবে অ্যালার্ট চালু করলে ভূমিকম্পের আগেই সতর্কবার্তা পাবেন, যা জীবন ও সম্পদ রক্ষা করতে সাহায্য করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন