বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

এআইকে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক

এআইকে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই ব্যবহারকারীদের সতর্ক করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক। তাঁর মতে, যতোই এআই উন্নত হোক, এটি সবসময় নিখুঁত নয়।

পিচাই বলেন, “এআই লেখালেখি, আইডিয়া তৈরি বা স্টার্টিং পয়েন্ট খুঁজে পেতে সাহায্য করতে পারে, তবে এটিকে চূড়ান্ত তথ্যসূত্র হিসেবে ধরা উচিত নয়।” এআই ডেটার ওপর ভিত্তি করে উত্তর তৈরি করে এবং তথ্য না থাকলে অনুমান করে ভুল তথ্য তৈরি করতে পারে, যা ‘হ্যালুসিনেশন’ নামে পরিচিত।

তিনি আরও বলেন, অনেক সময় এআই এমনভাবে উত্তর দেয় যাতে ব্যবহারকারী খুশি হয়, সত্যের সঙ্গে মিলুক বা না মিলুক। এছাড়া আপডেট না থাকা ডেটা, ভাষাগত সীমাবদ্ধতা এবং আঞ্চলিক তথ্যের ভিন্নতা এটিকে ভুল করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল, ওপেনএআই বা মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের দায়িত্ব আরও বেশি, কারণ এআই-এর ভুল চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি বা সংবাদ পরিবেশনে বিপর্যয়ও সৃষ্টি করতে পারে।

পিচাই জানিয়েছেন, এআই সাহায্য করতে এসেছে, মানুষের জায়গা নিতে নয়। তাই স্বাস্থ্য, আইন, অর্থ বা সংবাদ সম্পর্কিত বিষয়গুলোতে এআই-এর তথ্য অবশ্যই বিশ্বস্ত সূত্রে যাচাই করতে হবে।

শেষমেশ তিনি উল্লেখ করেন, প্রযুক্তি যতই স্মার্ট হোক, মানুষের বিচারবুদ্ধি এবং সচেতনতা অপরিহার্য। এআই হবে সহায়ক, তবে সিদ্ধান্তের নিয়ন্ত্রণ মানুষকেই নিতে হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন