শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আর্জেন্টিনায় শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণ

    আর্জেন্টিনায় শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনার একটি শিল্প এলাকায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দেশটির রাজধানী বুয়েনস এইরেসের দক্ষিণে এজেইজা এলাকায় এই ঘটনায় কয়েকটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন, তবে এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

    এজেইজা এলাকার মেয়র গাস্তন গ্রানাদোস পরিস্থিতি সম্পর্কে বলেন, বিভিন্ন কারখানায় বিস্ফোরণ ও আগুনের তীব্রতা খুব বড়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, শিল্প এলাকাটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। বিস্ফোরণ ও আগুনের কারণ এখনো জানা যায়নি।

    স্থানীয় গণমাধ্যম জানায়, ওই বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে পাঁচটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুয়েনস এইরেসের প্রদেশের সিভিল ডিফেন্স পরিচালক ফাবিয়ান গার্সিয়া এটিকে খুব ভয়াবহ একটি অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, আগুন দীর্ঘ সময় ধরে জ্বলবে।

    ওই এলাকায় টায়ার, রাসায়নিক দ্রব্যসহ বিভিন্ন দাহ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, যা আগুনের তীব্রতা বাড়িয়েছে। এজেইজার হাসপাতাল পরিচালক কার্লোস সান্তোরো নিশ্চিত করেছেন, তাদের হাসপাতালে অন্তত ২২ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন।  


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন