বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ: পেনাল্টিতে গুইমারাকে হারিয়ে জয়ী মানিকছড়ি

    মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ: পেনাল্টিতে গুইমারাকে হারিয়ে জয়ী মানিকছড়ি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে মানিকছড়ি উপজেলা একাদশ ও গুইমারা উপজেলা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে জয় পায় মানিকছড়ি উপজেলা একাদশ।

    মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত মানিকছড়ি উপজেলার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

    খেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। এ সময় গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবলপ্রেমী মানুষ মাঠে উপস্থিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে খেলা উপভোগ করেন।

    খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরে ফলাফল নির্ধারণে পেনাল্টি শুটআউট অনুষ্ঠিত হলে মানিকছড়ি উপজেলা একাদশ ৫-৪ গোলে জয়লাভ করে।

    খেলা শেষে আয়োজক বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান খেলোয়াড়, দর্শক ও স্থানীয়রা। তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি দুই উপজেলার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    স্থানীয় ফুটবলপ্রেমীরা ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এ ধরনের প্রীতি ম্যাচ ও ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন