গুগল ফটোসে এআই ফিচার: ছবি হবে মুহূর্তেই নিখুঁত

এআই প্রযুক্তি আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলেছে। এবার গুগল ফটোসে এসেছে একাধিক এআই-চালিত ফিচার, যা ছবি তোলা ও এডিটিংয়ের অভিজ্ঞতাকে বদলে দেবে।
গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো বানানা এখন সরাসরি ফটোস অ্যাপে যুক্ত হয়েছে। ফলে চোখ বন্ধ, হাসি না থাকা, বা ভুলে সানগ্লাস পড়া ছবি সহজেই ঠিক করা যাবে। ব্যবহারকারী শুধু বললেই ‘হেল্প মি এডিট’ → ‘রিমুভ সানগ্লাসেস’, ‘ওপেন মাই আইস’ বা ‘এডিটেড স্মাইল’ কমান্ডের মাধ্যমে ছবিকে প্রাকৃতিকভাবে নিখুঁত করা সম্ভব।
ন্যানো বানানা এআই ছবিকে মুহূর্তেই নতুন স্টাইলে সাজিয়ে দেয়, ফলে আলাদা সফটওয়্যার বা ডিজাইন স্কিল ছাড়াই সাধারণ ছবি থেকে তৈরি করা যাবে ইমাজিনারি ইমেজ বা সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় পোস্ট।
আইওএস ব্যবহারকারীদের জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এডিটিং সুবিধা এসেছে। এছাড়া নতুন ফটো এডিটর ইন্টারফেসে টাচ বা জেসচারের মাধ্যমে ছবি পরিবর্তন সহজভাবে করা যাবে। ফলে যাঁরা ছবি এডিটিংয়ে অভ্যস্ত নন, তারাও এখন সহজেই নিজের মতো করে ছবি সাজাতে পারবেন।