বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার চালু

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার চালু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার চালু হচ্ছে। দিনে কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং অসংখ্য মেসেজ আদান-প্রদানের কারণে নিরাপত্তার প্রয়োজন সর্বদা রয়েছে।

নতুন ফিচারটির মাধ্যমে হ্যাকিং বা সাইবার আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারবে ব্যবহারকারীরা। আইওএস বিটা সংস্করণে স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস নামে এই ফিচারটি অ্যাডভান্সড সেকশনে পাওয়া যাবে। ব্যবহারকারী এক ক্লিকে ‘এক্সট্রিম প্রোটেকশন মোড’ চালু করতে পারবেন।

এই মোডটি চালু করলে হোয়াটসঅ্যাপ ইউজাররা ‘এক্সট্রিম প্রোটেকশন মোড’ অ্যাকটিভেট করার বিকল্প পাবেন, যার অর্থ হল কঠোর নিরাপত্তা নিয়মের একটি সেট সক্রিয় হবে। আর একবার সক্রিয় হয়ে গেলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে কিছু পরিবর্তন আনবে যা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

নিরাপত্তার স্তর কেমন হবে?
এই মোডটি সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে কিছু বিধিনিষেধ আরোপ করবে। অজানা নম্বর থেকে আসা মিডিয়া এবং অ্যাটাচমেন্ট ব্লক করা হবে। শুধু বিশ্বস্ত কনট্যাক্ট কল বা মেসেজ করতে পারবে। অ্যাকাউন্ট সেটিংস লক করা হবে যাতে কেউ তা পরিবর্তন করতে না পারে।

তবে হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে যে এই মোডটি চালু করলে কল এবং মেসেজের মানের উপর কিছুটা প্রভাব পড়তে পারে। ওয়েবিটাইনফো অনুসারে, স্ট্রিক্ট মোড অ্যাকটিভেট করলে হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে আরও বেশ কয়েকটি সিকিউরিটি ফিচার সক্রিয় হবে। যেমন-

১. অপরিচিত কল সাইলেন্ট করা
২. শুধু সেভ কনট্যাক্টকেই গ্রুপ ইনভাইটেশন দেওয়া
৩. লিঙ্ক প্রিভিউ বন্ধ করা
৪. এনক্রিপশন কোড পরিবর্তন করা হলে অ্যালার্ট আসা
৫. স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন অ্যাকটিভেট করা।
৬. অজানা নম্বরের কাছ থেকে প্রোফাইলের তথ্য লুকানো।

এই সব ফিচার এরই মধ্যে হোয়াটসঅ্যাপে আছে, এখন শুধু এগুলো একটি ক্লিকেই সক্রিয় করা যাবে। এই ফিচার সাংবাদিক, পেশাদার কর্মী এবং সেলিব্রিটিদের বিশেষভাবে কাজে আসতে পারে।

তাবে কোম্পানিটি এই ফিচারের লঞ্চের তারিখ এখনো ঘোষণা করেনি। এটি বর্তমানে বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে, তাই এটি সব ইউজারদের কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন