মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • এআই সার্চ ও সোশ্যাল ভিডিওর প্রভাবে কমছে উইকিপিডিয়ার পাঠক সংখ্যা

    এআই সার্চ ও সোশ্যাল ভিডিওর প্রভাবে কমছে উইকিপিডিয়ার পাঠক সংখ্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তথ্য অনুসন্ধানে এক সময়ের সেরা ওয়েবসাইট **উইকিপিডিয়া** এখন নতুন সংকটে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সার্চ টুল ও সোশ্যাল ভিডিওর উত্থানের কারণে এর পাঠক সংখ্যা গত এক বছরে ৮ শতাংশ কমেছে। বিষয়টি জানানো হয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশনের এক ব্লগ পোস্টে।

    উইকিমিডিয়ার কর্মকর্তা মার্শাল মিলার জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে বট শনাক্তকরণ প্রক্রিয়া আপডেটের পর দেখা গেছে, মে ও জুন মাসে যে অস্বাভাবিক ট্রাফিক বৃদ্ধি হয়েছিল তার বড় অংশই বট দ্বারা তৈরি। ফলে প্রকৃত পাঠকের সংখ্যা কমে গেছে।

    মিলার জানান, বর্তমানে গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিন সরাসরি জেনারেটিভ এআই ব্যবহার করে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিচ্ছে। ফলে মানুষ আর লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যাচ্ছে না।

    মিলার বলেন, ‘মানুষ এখন সার্চে সরাসরি উত্তর পাচ্ছে। ফলে উইকিপিডিয়ার মতো উৎসে যাওয়ার প্রবণতা কমছে।’

    তাছাড়া তরুণ প্রজন্ম তথ্য জানতে এখন বেশি ঝুঁকছে সোশ্যাল ভিডিও প্ল্যাটফর্মে, যেমন ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে। যদিও গুগল দাবি করেছে, এআই সারাংশ তৈরি করার কারণে ওয়েবসাইটে ট্রাফিক কমছে- এমন ধারণা পুরোপুরি সঠিক নয়।

    উইকিপিডিয়া জানিয়েছে, এআই-এর প্রভাব সত্ত্বেও তারা তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবেই থাকবে। প্রতিষ্ঠানটি নতুনভাবে কনটেন্ট অ্যাট্রিবিউশন ফ্রেমওয়ার্ক তৈরি করছে। যাতে তাদের তথ্য ব্যবহারে উৎসের নাম স্পষ্টভাবে প্রদর্শিত হয়।

    এছাড়া নতুন পাঠক পৌঁছানোর লক্ষ্যে দুটি বিশেষ টিম কাজ করছে এবং স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বাড়াতে আহ্বান জানানো হচ্ছে।

    মিলার পাঠকদের আহ্বান জানিয়েছেন, “তথ্য অনুসন্ধানের সময় উৎসে ক্লিক করুন, মূল উপাদান পড়ুন। মানুষ দ্বারা তৈরি এই জ্ঞানকে সমর্থন করা জরুরি। কারণ জেনারেটিভ এআই যেসব তথ্য ব্যবহার করছে, সেগুলো তৈরি করেছেন প্রকৃত মানুষ।”


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ