বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • প্রযুক্তি জগতে দীপিকা: মেটা এআই-এর সঙ্গে যুক্ত অভিনেত্রী

    প্রযুক্তি জগতে দীপিকা: মেটা এআই-এর সঙ্গে যুক্ত অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার প্রযুক্তি জগতে নতুন ইতিহাস গড়লেন। তিনি মেটা এআই-এর প্রথম ভারতীয় কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন। দীপিকার কণ্ঠ এখন থেকে মেটার বিভিন্ন পণ্য ও পরিষেবায় ব্যবহার করা যাবে, যার মধ্যে রে ব্যান মেটা গ্লাসেসও রয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকার কণ্ঠ ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও ব্যবহার করা হবে। এই খবর নিজেই দীপিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি একটি রেকর্ডিং স্টুডিওতে বসে মেটা এআই-এর জন্য ভয়েস রেকর্ড করছেন।

    ভিডিওটিতে দীপিকা বলেন, হাই, আমি দীপিকা পাড়ুকোন। আমি মেটা এআই–এর নতুন ভয়েস। শুধু রিং–এ ট্যাপ করুন, আর আমার কণ্ঠ শুনতে পাবেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ঠিক আছে, এটা সত্যিই বেশ কুল। এখন থেকে আমি মেটা এআই–এর অংশ, আর তোমরা আমার কণ্ঠে ইংরেজিতে চ্যাট করতে পারবে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জুড়ে। চলচ্চিত্রে সফল ক্যারিয়ারের পাশাপাশি এবার ডিজিটাল ইনোভেশনের নতুন অধ্যায়ে পা রাখলেন দীপিকা পাড়ুকোন। 

    বলিউড হাঙ্গামা থেকে জানা গেছে দীপিকা যোগ দিয়েছেন মেটা এআই–এর গ্লোবাল ভয়েস লাইনআপে, যেখানে রয়েছেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী জুডি ডেঞ্চ, অকওয়াফিনাসহ আরও অনেকে।  মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ব্যবহারকারীরা এখন থেকে দীপিকার কণ্ঠে মেটা এআইয়ের সঙ্গে কথা বলতে পারবেন ইন্ডিয়ান ইংরেজি ভাষায়। পাশাপাশি চালু হয়েছে সম্পূর্ণ হিন্দি ভাষা ও ইউপিআই লাইট পেমেন্ট সুবিধাও। 


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন