বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
  • শ্রীমঙ্গলে শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন

    শ্রীমঙ্গলে শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

    মঙ্গলবার (২১শে অক্টোবর) বেলা ১২ টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী।

    মানববন্ধনে বক্তারা বলেন, “সারাদেশে ৩৫ হাজার স্কুল-কলেজ মাদ্রাসা রয়েছে। তারমধ্যে মাত্র ৬১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আর বাকি সকল প্রতিষ্ঠান বেসরকারি, এমপিওভুক্ত। সরকারি চাকুরীজীবিরা প্রত্যেকে তাঁদের মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া বা ভাতা পেয়ে থাকেন। অথচ এতোদিন ধরে আমরা মাত্র ১ হাজার টাকা করে বাড়িভাড়া-ভাতা পাচ্ছি। আমরা শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”

    মানববন্ধনে তিন দফা দাবির প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় উপজেলার শতাধিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

    মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মো. শামসুল আলম, দপ্তর সম্পাদক শিক্ষক আব্দুস সালাম, অর্থ সম্পাদক শিক্ষক মো. আব্দুল মোতালেব, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ নূরুল আবছার চৌধুরী বিজয়পুরী, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি ফোরামের সভাপতি শেখ শিব্বির আহমদ, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন, শিক্ষক মো. আবু আজম প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন