বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে নিরীহ মানুষ গ্রেফতার

    মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে নিরীহ মানুষ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় কোস্টগার্ডের অভিযানে নিরীহ মানুষকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবার ও বিএনপি সমর্থিত কয়েকটি পরিবার সংবাদ সম্মেলন করে কোস্টগার্ডের অভিযানে লুটপাট ও হয়রানির অভিযোগ তোলেন। 

    সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও শহীদ তানভীর ছিদ্দিকীর বড় ভাই মোহাম্মদ আলীর কলেজ পড়ুয়া মেয়ে নিঝুম মনি অভিযোগ করেন, স্থানীয় আ.লীগ সন্ত্রাসী তারেক বাহিনীর ইন্ধনে কোস্টগার্ড শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবারের বীর নিবাসে বার বার অভিযান চালাচ্ছে। সাধারণ মানুষকে অস্ত্র দিয়ে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার পিতা মোহাম্মদ আলীসহ নিরহ সকলের নিঃর্শতে মুক্তির দাবীও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে শহীদ তানভীর ছিদ্দিকীর ভাবি জেসমিন আক্তার বলেন, গত ১৮ অক্টোবরের অভিযানে পাহাড়ের প্রকৃত সন্ত্রাসীদের পরিবর্তে বিএনপি,মৎস্যজীবী, কৃষক ও ছাত্রদের আটক করা হয়। তিনি জানান অভিযানের সময় কিছু সোর্স নামধারী ব্যক্তিকে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    তিনি বলেন, ভক্সপপ (পুরুষ কণ্ঠ) এটা কোনো দুর্গম এলাকা না, এখানে স্কুল-মসজিদ আছে, দোকান আছে। কিন্তু কোস্টগার্ডের অভিযানে মনে হয় যেন আমরা সবাই অপরাধী।

    তানভীর ছিদ্দিকীর ভাইপো সোহাগ মনি  বলেন, ভক্সপপ (পুরুষ কণ্ঠ) যেখানে আসল সন্ত্রাসীরা পাহাড়ে থাকে, সেখানে না গিয়ে লোকালয়ে অভিযান চালানোয় সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত। পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা ও অর্থ লেনদেনের মাধ্যমে এ অভিযান পরিচালিত হচ্ছে। তারা আটক নিরীহ ব্যক্তিদের মুক্তি ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা   বলেন, তারা রাষ্ট্রের শত্রু নন, বরং ন্যায়বিচার প্রত্যাশী সাধারণ নাগরিক।

    ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আমাদের নিরীহ আব্বুকে ফিরিয়ে দিন, অন্যায় মামলা প্রত্যাহার করুন। তাঁরা কোস্টগার্ডের অভিযানে রাজনৈতিক প্রভাব, অর্থ লেনদেন ও প্রতিশোধের মনোভাব কাজ করছে বলে অভিযোগ করেন। তাদের দাবি, অবিলম্বে বিতর্কিত অভিযান বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করা হোক। একই সঙ্গে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছেন যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
    সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, শহীদ তানভীর ছিদ্দিকীর ভাইপো মোহাম্মদ শিপন, কলেজ পড়ুয়া ছাত্র মোহাম্মদ সোহাগ, আসিফ, ছাত্রদলের নেতা তানিশ প্রমূখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন