বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • চ্যাটজিপিটি এখন প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত কনটেন্ট তৈরি করবে

    চ্যাটজিপিটি এখন প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত কনটেন্ট তৈরি করবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি এখন থেকে প্রাপ্তবয়স্কদের জন্য আরও উন্মুক্ত কনটেন্ট তৈরি করতে পারবে। কোম্পানির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, শিগগিরই এক নতুন আপডেটের মাধ্যমে যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা ‘ইরোটিকা’ ধরনের কনটেন্ট তৈরি করার সুযোগ পাবেন।

    অল্টম্যান মঙ্গলবার এক্স–এ এক পোস্টে বলেন, “আমরা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করতে চাই।”

    তিনি আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে বটকে “আরও মানুষের মতো করে” প্রতিক্রিয়া দিতে সক্ষম করতে পারবেন। এরপর ডিসেম্বরে আসবে এমন একটি ফিচার যা ব্যবহারকারীদের ইরোটিকা কনটেন্ট তৈরি করার অনুমতি দেবে।

    এর আগে, চলতি বছরের আগস্টে ওপেনএআই চ্যাটজিপিটির উত্তরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। কারণ ব্যবহারকারীদের একাংশ চ্যাটবটের সঙ্গে ক্ষতিকর মানসিক সম্পর্ক তৈরি করছে- এমন উদ্বেগ দেখা দিয়েছিল।

    ওই সময় যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পর তার বাবা-মা ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, চ্যাটজিপিটি তাকে আত্মহত্যার পদ্ধতি জানায় এবং এমনকি তার ‘সুইসাইড নোট’ এর খসড়াও লিখে দেয়।

    অল্টম্যান বলেন, “মানসিক স্বাস্থ্য ইস্যুতে সতর্ক থাকার জন্যই আমরা চ্যাটজিপিটিকে বেশ সীমিত রেখেছিলাম। আমরা জানি, এতে অনেক ব্যবহারকারীর অভিজ্ঞতা কমে গিয়েছিল। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করাই তখন মূল লক্ষ্য ছিল।”

    তিনি আরও যোগ করেন, “এখন আমাদের কাছে এমন প্রযুক্তি ও টুল আছে, যা মানসিক স্বাস্থ্য–সংক্রান্ত ঝুঁকি কমাতে সক্ষম। তাই আমরা নিরাপদভাবে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে দিতে পারব।”


    দৈএনকে/রে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন