বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • সরাসরি ইউজার চ্যাট ফিচার আসছে চ্যাটজিপিতে 

    সরাসরি ইউজার চ্যাট ফিচার আসছে চ্যাটজিপিতে 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবার চ্যাটজিপিটিতে আরও একটি সুবিধা আসছে। ব্যবহারকারীরা শুধু চ্যাটজিপিটির সঙ্গে নয়, অন্য ব্যবহারকারীর সঙ্গে সরাসরি চ্যাট (ডিরেক্ট মেসেজ) করতে পারবেন। লাইভমিন্টের প্রতিবেদনে জানানো হয়েছে, এআইপিআরএম-এর শীর্ষ ইঞ্জিনিয়ার টিবর ব্লাহো প্রথম এটি খুঁজে দেখেছেন।

    লাইভমিন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, এআইপিআরএম-এর শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ার টিবর ব্লাহো প্রথম এটি দেখেন। এআইপিআরএম এমন একটি ব্রাউজার এক্সটেনশন যেটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টেমপ্লেট তৈরি করার জন্য ব্যবহৃত হয়। টিবর জানিয়েছেন, অ্যান্ড্রয়েডে এমন একটি অ্যাপ দেখা গিয়েছে যার বিটা ভার্সনে চ্যাটজিপিটি ডিএম এর ফিচার দেখা গিয়েছে। তার ফিচার একেবারে মিলে গিয়েছে ওপেনএআই-এর সোরা অ্যাপ এর ডিরেক্ট মেসেজ ফিচারের সঙ্গে।

    এক্স পোস্টে টিবর জানিয়েছেন, চ্যাটজিপিটিকে এমনভাবে আপগ্রেড করার চেষ্টা হচ্ছে, যাতে ওই প্ল্যাটফর্মে ইউজারেরা একসঙ্গে আলোচনা করে যে কোনো কাজ করতে পারবেন। তার সঙ্গেই খেয়াল রাখা হবে ইউজারদের গোপনীয়তা নিয়েও।

    ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ ফিচার খুবই জনপ্রিয়। চ্যাটজিপিটিতে তেমনই ফিচার আনার চেষ্টা চালাচ্ছে ওপেনএআই, তাহলে চ্যাটজিপিটি প্ল্যাটফর্ম ব্যবহার কর ইউজারেরা নিজেদের মধ্যে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে চ্যাটজিপিটি কার্যত সোশ্যাল মিডিয়ার মতো সুবিধাও দিতে পারবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন