শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • তেলআবিবে হুতিদের ক্লাস্টার বোমা হামলা

    তেলআবিবে হুতিদের ক্লাস্টার বোমা হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেলআবিবে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে এ হামলা চালানো হয়।

    আঘাত হানার আগে মিসাইলটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

    সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তারা বলেছে, রাত ৩টা ৪৫ মিনিটের দিকে তেলআবিব ও আশপাশের অঞ্চলে আসন্ন মিসাইল হামলার সাইরেন বেজে ওঠে। ওই সময় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    গত কয়েকদিনে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। এরমধ্যে গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে।

    এর দুদিন পর ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালায়। এতে অন্তত ৩৫ ইয়েমেনির মৃত্যু হয়। যারমধ্যে শিশুও ছিল।

    ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় হুতিরা। তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে করে ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজ আর সেখানে চলাচল করতে পারছে না।

    হুতিদের এই নিষেধাজ্ঞা বাতিল করতে ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ করে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও তাদের থামানো যায়নি।

    তবে ইসরায়েল এখন তাদের বিমানবাহিনী দিয়ে ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে। এরমধ্যে একটি হামলায় হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ অন্তত ১২ মন্ত্রী নিহত হয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন