বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন
  • সীমান্তে মানব পাচারকারী চক্রের দুই সদস্য আটক

    সীমান্তে মানব পাচারকারী চক্রের দুই সদস্য আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দুই বাংলাদেশী নাগরিককে ভারতে পাঁচার করতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের হাতে দেলোয়ার হোসেন (৩৫) ও ইয়াছিন আলী (২০) নামে দুই মানব পাচারকারী চক্রের সদস্য আটক হয়েছেন। 

    শনিবার (১৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম। 

    আটককৃত দেলোয়ার হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের পরমানিকপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও ইয়াছিন আলী শারিয়ালজোত গ্রামের আবুল হোসেনের ছেলে।

    এর আগে শনিবার ভোর রাতে তাদের তেঁতুলিয়ার শারিয়ালজোত বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৪৩৯ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করেন।

    ১৮ বিজিবি জানায়, তেঁতুলিয়া উপজেলার তেতুঁলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৩৯ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২ জন হিন্দু বাংলাদেশী নাগরিক পাচার করছিলেন চক্রটির সদস্যরা। বিজিবির টহল দল বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে। এসময় চক্রের দুই সদস্য ২ বাংলাদেশীকে নিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করতে পারলেও মানবপাচারকারী চক্রের দুই সদস্য বিজিবি সদস্যদের হাতে আটক হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন