বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯
  • নবীনগরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত

    নবীনগরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার আলিয়াবাদ গোলচত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোঃ ইসহাক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কমরেড মোঃ শাহীন খান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্পাদক ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি কমরেড এডভোকেট সৈয়দ মোঃ জামাল, সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, গাজীপুর জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক ও নবীনগরের কৃতী সন্তান এডভোকেট জিয়াউল কবির খোকন, কমরেড আসমা খানম এবং নবীনগর উপজেলা সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল মালেক।

    এছাড়াও সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সিপিবির ভূমিকা তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন