সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী
  • জাতীয় প্রেসক্লাবে ঢাকা কলেজের উদ্যোগে নিহত-আহতদের স্মরণে আলোচনা সভা

    মীর নেওয়াজ আলী: তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসতে হবে

    মীর নেওয়াজ আলী: তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসতে হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় প্রেসক্লাবে শনিবার (১৬ আগস্ট) ঢাকা কলেজের উদ্যোগে জুলাই-আগস্ট মাসে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। শহীদদের রক্তের বিনিময়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই।”

     

    প্রধান বক্তা হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্মৃতি আমাদের আরও দৃঢ় সংকল্পবদ্ধ করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আমরা যে কোনো মূল্যে সফল করব।”

     

    বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, “তরুণ প্রজন্মকে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। শহীদদের আত্মত্যাগই আমাদের শক্তি।”

     

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু। তিনি বলেন, “আজ যারা শহীদ হয়েছেন, তারা শুধু দলের জন্য নয়, পুরো জাতির জন্য আত্মত্যাগ করেছেন।”

     

    সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন