শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে

    বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ নারী ফুটবল দল সাম্প্রতিক সময়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফার সর্বশেষ নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ উঠে ১০৪ নম্বর অবস্থানে পৌঁছেছে।

    ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ১১৭৯.৮৭, যা আগের র‍্যাঙ্কিংয়ের তুলনায় ৮০.৫১ পয়েন্ট বেশি। এই উন্নতি বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য একটি নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ তারা এই হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ধাপ এগিয়েছে।

    গত জুনে মিয়ানমার সফরের সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে এবং ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে হারায় পিটার বাটলারের শিষ্যরা। এই দুই জয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি হয়েছে।

    ফিফার তথ্যমতে, এর আগে বাংলাদেশ নারী দল ২০১৩ ও ২০১৭ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ১০০তম স্থানে পৌঁছেছিল। তবে এবারকার উন্নতি ছিল সবচেয়ে বেশি রেটিং অর্জন এবং ধাপ এগোনোর দিক দিয়ে।

    অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে হেরে ১৯ ধাপ পিছিয়ে ১১১তম স্থানে নেমেছে বাহরাইন। এক ধাপ পিছিয়েছে মিয়ানমার, এখন তারা আছে ৫৬ নম্বরে।

    এবারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনেও এসেছে পরিবর্তন। ইউরোর রানার্স আপ স্পেন দুই থেকে উঠে এসেছে এক নম্বরে। যুক্তরাষ্ট্র এক নম্বর থেকে নেমে গেছে দুইয়ে। সুইডেন তিন ধাপ এগিয়ে উঠে এসেছে তিন নম্বরে। কোপা আমেরিকাজয়ী ব্রাজিল নেমে গেছে চার থেকে সাত নম্বরে। আর্জেন্টিনার অবস্থান ৩০তম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ