শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট ও ঘরোয়া ক্রিকেট নিয়ে বিসিবির জরুরি আলোচনা

    বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট ও ঘরোয়া ক্রিকেট নিয়ে বিসিবির জরুরি আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এর মধ্যে আজ মিরপুর স্টেডিয়ামে বিসিবির একটি জরুরি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ৩টায় শুরু হওয়া এই সভায় তিনি জুমের মাধ্যমে অংশগ্রহণ করবেন। সভার মূল এজেন্ডার মধ্যে রয়েছে বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন। এছাড়া ঘরোয়া ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন বিষয়, নতুন কিউরেটর টনি হেমিং ও গামিনির কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন নিয়েও আলোচনা করা হবে।

    পাঁচটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বিপিএল আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে, যার চারটিই বিদেশি। অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপ বিপিএলে যুক্ত হতে চায়। ট্রান্সপোর্ট গ্রুপ একমাত্র দেশি কোম্পানি। বিপিএলে যুক্ত হতে অনেকে তদবির করছেন। এ বিষয়ে আজ সিদ্ধান্ত হবে।

    বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি মাহবুবুল আনাম  বলেন, ‘সভায় এ নিয়ে আমরা আলোচনা করব। সেখান থেকে যোগ্য যাকে মনে হবে তাকে বেছে নেব।’

    মাত্র ১০ জন পরিচালক নিয়ে চলে বিসিবি। এর মধ্যে ফাহিম সিনহা রয়েছেন বিদেশে। তিনিও অনলাইনে যোগ দেবেন। সভায় জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ইস্যু, বিশেষ করে আসন্ন মৌসুমের টুর্নামেন্ট সূচি ও প্রস্তুতির বিষয়েও আলোচনা হবে। সাবেক সভাপতি ফারুক আহমেদের আড়াইশ কোটি টাকার এফডিআর অন্য ব্যাংকে সরানো নিয়ে তার স্বার্থসংশ্লিষ্টতার প্রমাণ পায়নি দুদক। তবে ঘরোয়া ক্রিকেটের ক্লাবগুলো এবং অন্য কয়েকটি বিষয়ে দুদকের রিপোর্ট নিয়ে আলোচনা হবে সভায়।

    বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটি, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, ‘দুদকের রিপোর্ট নিয়ে আলোচনা হবে। বিপিএলের বিষয় আছে, ঘরোয়া ক্রিকেট আছে-এসব বিষয়ে আলোচনা হবে।’
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ