রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি: অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন 

    প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি: অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) দ্বিতীয় সমাবর্তন চলতি বছরের নভেম্বরে হওয়ার কথা থাকলেও আচার্যের কাছ থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি। ফলে নভেম্বরে সমাবর্তনের আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

    রবিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। 

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক হয়ে গেলেও সমাবর্তন হয়েছে মাত্র একবার। দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে এ নিয়ে দুইবার তারিখ পরিবর্তন করে নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো আচার্যের (রাষ্ট্রপতি) কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। ফলে সমাবর্তন আদৌ নভেম্বরে হবে কি-না সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

    এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, 'নভেম্বরে সমাবর্তন আয়োজনের জন্য আমরা এখনো মহামান্য রাষ্ট্রপতির অনুমতি পাইনি। অনুমতি পেলে নভেম্বরেই দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।'

    সমাবর্তনের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ডাটা কালেকশনসহ সবকিছু প্রস্তুত। এখন অনুমতি পেলেই সমাবর্তন অনুষ্ঠিত হবে, আর অনুমতি না পেলে হবে না।'

    উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর উপাচার্য ঘোষণা দেন ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এরপর তা পরিবর্তন করে গত ১৮ মে উপাচার্য ঘোষণা দেন আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন