বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ আটক ১

    পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ আটক ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুলাউড়া উপজেলা এলাকা থেকে হেলাল নামে একজনকে আটক করা হয়েছে।

    গত ৫ই আগস্ট দিবাগত রাতে উপজেলার রাউৎগাও ইউপির চৌধুরী বাজার সংলগ্ন জনৈক সিতার মিয়ার উঠান থেকে ১টি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।

    প্রাইভেটকারের মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেন এর নির্দেশনায় কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব, এসআই জুনেদসহ একটি দল তদন্ত শুরু করে।

    রবিবার (১০ই আগস্ট) মৌলভীবাজারের কুলাউড়া থানার কুলাউড়া পৌরসভাস্থ সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল মো: হেলাল মিয়া(৩৫)কে আটক করা হয়।

    কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুক জানান, ‘এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন