বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • সবুজ উৎসব ২০২৫-এ শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

    সবুজ উৎসব ২০২৫-এ শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “ঔষধি ও সুরক্ষার বৃক্ষ নিম গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো “সবুজ উৎসব ২০২৫”। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “অরণ্য”-এর আয়োজনে রবিবার (১০ আগস্ট) দুপুরে মধ্যকুমরপুর গালস স্কুল এন্ড কলেজ মাঠে শতাধিক পরিবেশপ্রেমীর অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

    গাছের চারা বিতরণ, প্লাস্টিক দূষণ বিষয়ক সচেতনতা ও গাছে পেরেক মারার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন, শপথ বাক্য পাঠ ও আলোচনার মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। 

    উৎসবের প্রধান আকর্ষণ ছিল স্থানীয় প্রজাতির ৫০০টির বেশি নিম গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি। গ্যাটসবি ওয়ার ও রংপুর পলিটেকনিক ইন্স: পাওয়ার ১২ সালের ব্যাচের সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়নে অবদান রাখেন।

    খাদিজাতুল কুবরা টুম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠক ও লেখক জুলকারনাইন স্বপন, মজিদা আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক ইয়াসমিন জাফরী, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর মশাররফ হোসেন, অরণ্যের অন্যান্য সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও মধ্যকুমরপুর গালস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমান চেয়ারম্যান। উৎসবে উপস্থিত অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী কুমারী সুবর্ণ রানী বলেন, “আমরা শপথ নিয়েছি গাছে পেরেক মারা বন্ধ করব এবং অন্যকেও নিষেধ করব।” 

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশের অবক্ষয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ আমাদের অক্সিজেনের প্রধান উৎস, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়ক এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিশেষ করে নিমগাছের মতো ঔষধি গাছ শুধু পরিবেশই রক্ষা করেনা, এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও ভেষজ গুণ মানবস্বাস্থ্য ও ত্বকের জন্যও অমূল্য। তাই আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, বন ধ্বংস রোধ করি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলি। 

    অরণ্যের উপদেষ্টা নুর আমিন বলেন, অরণ্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ২০১৬ সাল থেকে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তার ধারে এবং ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে আসছে। অরণ্যের লক্ষ্য কুড়িগ্রাম জেলার সর্বত্র বৃক্ষময় করে গড়ে তোলা। এখন পর্যন্ত অরণ্য সংগঠন থেকে প্রায় ১৩ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। অরণ্যের এ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে অরণ্যের একদল তরুণ সদস্য। 

    কুড়িগ্রাম সদর উপজেলার ইউএনও সাইদা পারভীন বলেন, “পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগ জরুরি। ‘অরণ্য’ সংগঠনটি শুধু গাছ লাগায়নি, সচেতনতার বীজও বপন করেছে।”

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “সবুজ উৎসব ২০২৫” পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে কুড়িগ্রাম জেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষ রোপন ও তা সংরক্ষণ কর্মসূচী পালন করবে ‘অরণ্য’।


    কুড়িগ্রাম প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন