সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ফেন্সিডিল ও নগদ টাকাসহ গ্রেফতার মাদক কারবারি

    ফেন্সিডিল ও নগদ টাকাসহ গ্রেফতার মাদক কারবারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে রংপুর - ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছে রাইকুল ইসলাম নামে এক মাদক কারবারি।

    ২ আগস্ট শনিবার বিকেল ৩ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় রংপুর ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোষ্ট বসিয়ে হানিফ এন্টারপ্রাইজ(ঢাকা মেট্রো ব-১২২১৬৫) এর একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন রাইকুল ইসলাম নামের একজন ব্যক্তির লাগেজ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকাসহ গ্রেফতার করা হয়। 

    গ্রেফতার রাইকুল ইসলাম(৪২) রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। 

    সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাসমুহের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

    গ্রেফতারকৃত রাইকুলের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন