বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
  • অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

    অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর পলাশে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

    শনিবার (২ আগস্ট) দুপুরে পলাশ উপজেলার ডাঙা বাজার এলাকায় শতাধিক ভুক্তভোগী ও স্থানীয়দের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে অভিযোগ করা হয়, ডাঙা বাজারসংলগ্ন এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে নদীপাড়ঘেঁষা তিন ফসলি জমি ধ্বংস হচ্ছে এবং স্থানীয়দের মালিকানাধীন জমিতে জোরপূর্বক বালু ফেলে ভরাট করা হচ্ছে।

    ভুক্তভোগীরা জানান, জমি রক্ষার দাবিতে প্রতিবাদ করলে তাদের হামলা ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এবং ১৪৫ ধারার আদেশ থাকা সত্ত্বেও অভিযুক্ত প্রতিষ্ঠান তা অমান্য করে বালু উত্তোলন ও জমি ভরাট অব্যাহত রেখেছে।

    মানববন্ধনে তোফাজ্জল হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, ‘নিয়মিত বালু উত্তোলনের কারণে নদীপাড়ের আমার ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি কোনও রকম অনুমতি বা আলোচনা ছাড়াই আমার জমিতে বালু ফেলে ভরাট করে দিয়েছে। তারা কোনো সমঝোতায় আসছে না।’

    আরেক ভুক্তভোগী মো. কামরুজ্জামান বলেন, ‘প্রশাসনের নির্দেশে ১৪৫ ধারা জারি করা হলেও তারা জোরপূর্বক জমি ভরাট করছে। আমরা প্রতিবাদ করতে গেলে তারা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার হুমকি দেয়। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।’

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিকীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন