মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • মৌলভীবাজারে লেকের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

    মৌলভীবাজারে লেকের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ি চা বাগানের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে রামলাল রবিদাস গরিবা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৩১শে জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটলেও পরদিন শুক্রবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের কর্মীরা এ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

    স্থানী সুত্রের বরাতে জানা যায়, কমলগঞ্জের দেওছড়া চা বাগানের মৃত ব্রজনাথ রবিদাসের ছেলে রামলাল রবিদাস গরু নিয়ে প্রতিদিনের মতো গরু চরানোর পর গুসল করতে নামেন এ লেকে। কিন্তু ঘটনার দিন গুসলে নামার পর আর ফিরে আসেন নি। পরে পরিবারের লোকজন অনেক খুঁজাখুজি করে রাতে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লেক থেকে ডুবে যাওয়া বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করে।

    শমশেরনগর পুলিফ ফাঁড়ির এস আই মাসুদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন