বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃত ২৪, নিখোঁজ অন্তত ২৫ শিশু

    যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃত ২৪, নিখোঁজ অন্তত ২৫ শিশু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২৫ জন শিশু।

    শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের কারভিল শহরে আকস্মিক এই বন্যায় নদী তীরবর্তী বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক যানবাহন পানিতে ভেসে গেছে। প্রশাসন পরিস্থিতিকে ‘প্রাণঘাতী ও চরম বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়ে স্থানীয়দের উঁচু এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে প্রায় ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যায়। ফলে তীব্র গতির পানির তোড়ে বহু এলাকা প্লাবিত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

    টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, বন্যাকবলিত এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান চলছে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ২৫ শিশুর সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

    তিনি বলেন, “এতে ধরে নেওয়ার কারণ নেই যে তারা সবাই নিখোঁজ হয়ে গেছে বা হারিয়ে গেছে। অনেকে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে।”

    এর আগে শুক্রবার (৪ জুলাই) সকালে আকস্মিক বন্যার কারণে পার্বত্য দেশ ও কনচো ভ্যালি অঞ্চলে দুর্যোগ ঘোষণা করা হয়। ফলে টেক্সাসে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন