বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • টেক্সাসে ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু

    টেক্সাসে ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে কের কাউন্টির শেরিফ ল্যারি লেথিয়া এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, “এই মুহূর্তে আমরা প্রায় ২৪ জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”

    টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই বন্যা পরিস্থিতিকে ‘মারাত্মক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।

    এদিকে, 'ক্যাম্প মিস্টিক' নামের একটি সামার ক্যাম্প থেকে এখনও ২৩ থেকে ২৫ জন মেয়ে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। টেক্সাস পার্ক রেঞ্জার্স জানায়, তারা নদীর ধারের ওই ক্যাম্পে পৌঁছে আটকে পড়া কিছু শিশুকে উদ্ধার করেছেন, তবে অনেক মেয়ে এখনও নিখোঁজ রয়েছে।

    টেক্সাসের মেজর জেনারেল থমাস সুয়েলজার জানিয়েছেন, উদ্ধার তৎপরতায় সাঁতারুদের সঙ্গে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন