বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

    ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক দুই দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (৩ জুলাই) ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে ট্রাম্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকসংক্রান্ত তথ্য একাধিক সূত্রের বরাতে ফক্স নিউজে প্রকাশিত হয়েছে।

    প্রিন্স খালিদ বিন সালমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই। পশ্চিমা মহলে যুবরাজ মোহাম্মদের ছোট ভাই কেবিএস নামে পরিচিত।

    ফক্স নিউজ বলছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন কেবিএস। একইসঙ্গে দেশটিকে আলোচনার টেবিলে আনার ব্যাপারেও আলোচনা হয়।

    ইরান-ইসরায়েল ইস্যু ছাড়াও গাজা যুদ্ধ সমাপ্তি ও বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রিন্স খালিদ।

    ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করবে কি না, তা নির্দিষ্টভাবে আলোচনা হয়নি বলে জানিয়েছে সূত্রগুলো। তবে এমন কিছু অর্জনের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন