শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের যুদ্ধবিমানের মতো, হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

    সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের যুদ্ধবিমানের মতো, হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এ লড়াইয়ে দেশটি চরম ক্ষতির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি সন্ত্রাসীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের যুদ্ধবিমানের মতোই।

    শনিবার (১৭ মে) সিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এই তথ্য জানিয়েছে।

    প্রতিরক্ষামন্ত্রী বলেন, “সম্প্রতি ভারতের সঙ্গে সংঘর্ষের পর গোটা জাতি এক হয়েছে। আগে জাতির মধ্যে বিভাজন ছিল, কিন্তু এখন সবাই ঐক্যবদ্ধভাবে দেশের পাশে রয়েছে।”

    তিনি আরও বলেন, “১০ মে আমাদের সাহসী সেনাবাহিনী শত্রুকে শক্ত জবাব দিয়েছে। আমাদের নেতৃত্ব ছিল আত্মবিশ্বাসে ভরপুর। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সশস্ত্র বাহিনীর আত্মত্যাগকে বেসামরিক নেতৃত্ব যথাযথভাবে স্বীকৃতি দিয়েছে।”

    ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন খাজা আসিফ। তিনি বলেন, “ভারত পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এজেন্টদের মাধ্যমে তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। কিন্তু এখন আমাদের যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে— এবং তাদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতো।”

    প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ভারতের সঙ্গে প্রতিটি ফ্রন্টেই পাকিস্তান জয়ী হয়েছে এবং ভবিষ্যতেও জবাব আরও কঠিন হবে। “যদি ভারত আবার আগ্রাসনের চেষ্টা করে, তবে আগের চেয়েও শক্ত প্রতিক্রিয়া পাবে,” হুঁশিয়ারি দেন তিনি।

    তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তানের বিমানবাহিনী ভারতের ১০টি যুদ্ধবিমান নজরে রেখেছিল, যা দেশটির সুরক্ষা সক্ষমতার প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।


    সূত্র: এআরওয়াই নিউজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন