শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • ভিক্ষাবৃত্তির অভিযোগে ৬ দেশ থেকে ফেরত ৫ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিক

    ভিক্ষাবৃত্তির অভিযোগে ৬ দেশ থেকে ফেরত ৫ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ১৬ মাসে সৌদি আরব থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে মোট ৫ হাজার ৩৩ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ভিক্ষাবৃত্তির অভিযোগে আরও পাঁচটি দেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৩৬৯ জন পাকিস্তানি নাগরিক।

    বিষয়টি জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। বুধবার (১৪ মে) জাতীয় পরিষদের অধিবেশন চলাকালে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সংসদ সদস্য সেহার কামরানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

    খবরটি প্রকাশ করেছে পাকিস্তানি ইংরেজি দৈনিক দ্য ডন।

    মন্ত্রীর দেয়া সরকারি তথ্য থেকে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে চলতি বছর ৫৫২ জন ফিরে এসেছেন পাকিস্তানে।

    প্রশ্নকর্তা গত তিন বছরের তথ্য চেয়েছেন, কিন্তু মন্ত্রী ২০২৪ সালের জানুয়ারী থেকে শুরু হওয়া সময়ের বিবরণ দিতে সক্ষম হন।

    প্রদেশভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, এই দেশগুলি থেকে বহিষ্কৃতদের বেশিরভাগই সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে বহিষ্কৃতদের মধ্যে কেবলমাত্র সিন্ধুরই রয়েছে ২ হাজার ৭৯৫ জন। অপরদিকে পাঞ্জাবে এটির সংখ্যা ১ হাজার ৪৩৭ জন।

    বাকি প্রদেশগুলোর মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে ১ হাজার ২ জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মির থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন