শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

    মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন।

    মঙ্গলবার (১৩ মে) তিন দিনের সফরের শুরুতে তিনি সৌদি আরবে যান। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

    প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর এটি ট্রাম্পের প্রথম সৌদি সফর। সৌদির পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প। 

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) প্রথম বৈঠক শুরু হয়েছে। সৌদি রাজপরিবারের সদস্যদের প্রতিকৃতির পাশে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ট্রাম্পের সাথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক মার্কিন-সৌদি কৌশলগত জোট পুনর্ব্যক্ত করতে পারে, বিশেষ করে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন