শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • ৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানের

    ৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষে অন্তত ৫০ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

    বৃহস্পতিবার (৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

    পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সশস্ত্র বাহিনী ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে।

    ভারত অবশ্য এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

    এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে দুই সপ্তাহ ধরে চরম উত্তেজনা চলতে থাকে। এরমধ্যেই গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ১০০ জন নিহতের দাবি করে দিল্লি। 

    অন্যদিকে, ভারতের হামলার জাবাবে সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ করে পাকিস্তান। এতে ১৬ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। শুধু তাই নয়, নিজেদের সামরিক বাহিনীকে হামলা জোরদারের অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। ভারতের হামলায় ঝরা প্রতি ফোঁটা রক্তের চরম বদলা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।   

    বিশ্লেষকরা জানান, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো কোনো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ শঙ্কার মধ্যেই হামলা করে বসলো ভারত। দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। উত্তেজনা না থামাতে পারলে যুদ্ধ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন