শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক ঐক্য ও সংহতির বার্তা

    অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক ঐক্য ও সংহতির বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া স্বরূপ ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

    এই অভিযানের বিষয়টি রাজনৈতিকভাবে সমন্বয় করতে বৃহস্পতিবার (৮ মে) নয়াদিল্লিতে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে ও অন্যান্য দলের শীর্ষ নেতারাও অংশ নেন।

    হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

    অপারেশনের বিস্তারিত তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে জানান, মঙ্গলবার মধ্যরাত ১টা ০৪ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে সুনির্দিষ্টভাবে হামলা চালায়। এ অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে। এই হামলাকে তিনি পেহেলগাম হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেন।

    বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, 'আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভারতের সব রাজনৈতিক দল অত্যন্ত পরিপক্কতা দেখিয়েছে। সবাই দায়িত্ব নিয়ে আলোচনা করেছেন এবং কিছু গঠনমূলক পরামর্শও দিয়েছেন।' তিনি আরও বলেন, 'বৈঠকে সরকারের অভিপ্রায়, বর্তমান পরিস্থিতি এবং সামনের করণীয় নিয়ে সবাইকে অবহিত করা হয়। 

    বৈঠকে বিরোধী দলগুলোও অপারেশন সিঁদুরকে যথাযথ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দেয়। রাষ্ট্রীয় জনতা দলের আইনপ্রণেতা মনোজ ঝা বলেন, 'পেহেলগামের ঘটনার পর এ ধরনের প্রতিক্রিয়া অত্যাবশ্যক ছিল। সবাই এক সুরে কথা বলছেন, এটিকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন