শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • সরাসরি আলোচনায় বসেছে ভারত-পাকিস্তান

    সরাসরি আলোচনায় বসেছে ভারত-পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যখন দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়ছে, ঠিক তখনই উভয় দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা (এনএসএ) সরাসরি আলোচনায় বসেছেন।

    বিশ্লেষকদের মতে, পরমাণু অস্ত্রধারী এ দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে এই উচ্চপর্যায়ের যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    পাকিস্তানের এনএসএ এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের সঙ্গে ভারতের এনএসআই অজিত ডোভালের সঙ্গে কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের দুই এনএসএ একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন।’ তবে আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি। খবর সামা নিউজের। 

    সূত্রগুলো জানিয়েছে, এই যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপ রয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও এনএসএ মার্কো রুবিও সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান ও ভারতের দুই এনএসএর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানা গেছে।

    এর আগে, ৬ মে গভীর রাতে ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান দ্রুত ও কৌশলগতভাবে জবাব দেয়। পাকিস্তান জানিয়েছে, ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফ্রেঞ্চ তৈরি ‘রাফায়েলে’ যুদ্ধবিমান। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান চাইলে ১০টি ভারতীয় ফাইটার জেট গুলি করে নামাতে পারত, কিন্তু তারা সংযম দেখিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন