সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক ২ মার্কিন রাষ্ট্রদূত

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক ২ মার্কিন রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত, উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন। বুধবার (৫ মার্চ) সকালে তারা ট্রাইব্যুনালে উপস্থিত হন।

    এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরামসহ ৫ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে।

    বুধবার সকাল ১০ টায় তাদের হাজির করা হয়। অভিযুক্ত অন্য তিন আসামি হলেন, শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান,  কনস্টেবল মাহমুদুল হাসান।

    প্রসঙ্গত, গত ৫ আগস্ট পতিত সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী বেশ উশৃঙ্খল ছিলো। ঐ দিন কোনাবাড়ী থানার পাশে শিক্ষার্থী হৃদয়কে কয়কেজন পুলিশ সদস্য টেনে হিঁচড়ে নিয়ে চড় থাপ্পড়, কিল ঘুষি মারে, এক পর্যায়ে কনস্টেবল আকরাম এসে হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিলো। এই ৫ জন হৃদয় হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন