সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী

    চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে তরুণদের বছরের পর বছর চাকরির অপেক্ষায় থাকতে হবে না। বরং তারা নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে।

    সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সরকার অস্বীকার করছে না। তবে এই সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার না করে কার্যকর নীতি, রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের সহযোগিতায় তা মোকাবিলা করা হবে।

    তিনি জানান, সরকারের মূল দর্শন হলো ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’। একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।

    প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; এটি দেশের অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। উন্নয়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, কোনো উন্নয়ন প্রকল্পে কত টাকা ব্যয় হলো, সেটি বড় বিষয় নয়। বরং প্রকল্পটি মানুষের জীবনমান কতটা উন্নত করছে এবং কত কর্মসংস্থান সৃষ্টি করছে, সেটিই সরকারের মূল বিবেচ্য।

    অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, প্রথম ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা হবে। দ্বিতীয় ধাপে রাজস্ব ব্যবস্থা সংস্কার, ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দেওয়া হবে। তৃতীয় ধাপে উদ্ভাবন, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করা হবে।

    তিনি বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধি বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষের জীবনমান উন্নত হয় এবং তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পায়।

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার ঋণনির্ভর নয়, বরং উৎপাদন ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চায়। দেশীয় শিল্পের বিকাশ, রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানের পুনরুজ্জীবন এবং নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

    তিনি আশা প্রকাশ করেন, উদ্যোক্তা সৃষ্টি, উদ্ভাবন এবং শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়াবে, যেখানে তরুণরাই হবে উন্নয়নের প্রধান চালিকাশক্তি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন