সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার ব্যবসায় স্বস্তি দিতে বাজেটে কর কাঠামো ঢেলে সাজাচ্ছে সরকার
  • নভোথিয়েটার ও ফেলোশিপ থেকে বঙ্গবন্ধুর নাম বাদ

    নভোথিয়েটার ও ফেলোশিপ থেকে  বঙ্গবন্ধুর নাম বাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইনের নাম পরিবর্তন করা হয়েছে।

    মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এই পরিবর্তন অনুমোদন করা হয়। তবে সংশোধিত নাম ও অন্যান্য পরিবর্তন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের বিশেষ পরিবারের নামে নামকরণ করা হয়েছিল। আমরা দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

    এ ছাড়া ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালনের প্রস্তাব এবং রোজার মাসে সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সূচি নির্ধারণের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।

    অন্যদিকে সরকারি ব্যয় কমাতে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস একই সঙ্গে (২০ অক্টোবর) উদ্‌যাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ আগস্ট থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উপদেষ্টা পরিষদের ২২টি বৈঠকে ১৩৫টি সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে ৯২টি বাস্তবায়িত হয়েছে। এ সময় ২০টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এ ছাড়া দুটি নীতিমালা অনুমোদন এবং ১১টি দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকল উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন