বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে বাগবিতণ্ডা

    যাত্রীদের মারধরে বাস চালক ও কন্ডাক্টরের মৃত্যু

    যাত্রীদের মারধরে বাস চালক ও কন্ডাক্টরের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে বাগবিতণ্ডার একপর্যায়ে যাত্রীদের মারধরের শিকার হয়ে বাসের চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অন্যান্য যাত্রীরা তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মৃত্যু হয়।


    নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের কন্ডাক্টর ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)। তারা রাজধানীর মিরপুরে চলাচলরত করে ইতিহাস পরিবহনে চালক ও কন্ডাক্টরের হিসেবে কাজ করতেন।

    ইতিহাস পরিবহনের একটি বাসের হেলপারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরপুর থেকে ছেড়ে আসা বাসটিতে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। তাদের মধ্যে এক যাত্রী তাদের মারধরের হুমকি দেয়। পরে বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে কয়েক যুবক বাসে উঠে চালক ও কন্ডাক্টরকে মারধর শুরু করে। এসময় বাসের হেলপার পালিয়ে যায়।

     

    আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হয় ইতিহাস পরিবহনের বাসচালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন