সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইহসান: মানুষের সঙ্গে সুন্দর আচরণের ইসলামি শিক্ষা ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৬ ম্যাচে ৭ গোল, তোরেসকে নিয়ে নতুন ভাবনায় পিএসজি মরিনহোর রেফারিং অভিযোগ, সিমিওনের বার্তা :‘সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়’ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর, বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা : মাহদী আমিন চট্টগ্রাম বিভাগের ১২ কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি নিখোঁজের পর মিলছে শিশুদের মরদেহ, আট মাসে নিহত ১৫৫
  • ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী

    ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় করা হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিউইয়র্কে গেছে। এ দলে সাংবাদিক ও রাজনৈতিক নেতারাও রয়েছেন।

    সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    রুহুল কবির রিজভী বলেন, ছোট প্রতিনিধি দল পাঠানোর মধ্য দিয়ে বিএনপি সরকার ও দলীয় প্রধান কৃচ্ছ্রসাধনের মাধ্যমে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে গুরুত্ব দিচ্ছেন। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর এ সফর দেশের অর্থনীতির স্বার্থে দায়িত্বশীল পদক্ষেপের একটি দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তিনি।

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট আমলে’ সরকারপ্রধানের যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সফরের সময় কোটি কোটি টাকা ব্যয়ে সংবর্ধনা ও রিসেপশনের আয়োজন করা হতো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ধরনের জমকালো রিসেপশন আয়োজন নিষিদ্ধ করেছেন বলে দাবি করেন তিনি।

    রিজভী আরও বলেন, অতীতে সরকারি অর্থ বা দূতাবাসের অর্থে রাজকীয় আয়োজন করে সেটিকে দলীয় নেতাকর্মীদের চাঁদার অর্থ হিসেবে দেখানো হতো। তাঁর দাবি, এসব অর্থ মূলত জনগণেরই টাকা। এবার প্রধানমন্ত্রী এ ধরনের আয়োজন নিষেধ করেছেন।

    এ পদক্ষেপের মধ্য দিয়ে তারেক রহমান দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেন রিজভী। তাঁর বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন বক্তব্যকে ‘অপপ্রচার’ বলেও দাবি করেন তিনি।

    রিজভী বলেন, সূর্যের আলো যেমন হাত দিয়ে আড়াল করা যায় না, তেমনি সত্যও অপপ্রচারের আড়ালে ঢাকা যায় না।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন