সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা নিরাপদে সেগুলো নিষ্ক্রিয় করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পড়ে থাকা পুরোনো বাজারের ব্যাগটি নজরে আসে পুলিশের। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করে ভেতরে ১০টি ককটেল পাওয়া যায়।

পরে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়। খবর পেয়ে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাব্যবস্থা নেন এবং ককটেলগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেন।

পুলিশ জানায়, রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও নির্ধারিত নিয়ম মেনে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।

তিনি আরও বলেন, ককটেলগুলো সেখানে কারা রেখে গেছে, তা শনাক্ত করতে যাত্রাবাড়ী থানা পুলিশ কাজ করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন