মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে স্মরণ করালেন তথ্য প্রতিমন্ত্রী

    আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে স্মরণ করালেন তথ্য প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই আগুন সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে দলটি বারবার তাদের রাজনৈতিক চরিত্রের পরিচয় দিচ্ছে।

    মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

    ইয়াসের খান চৌধুরী বলেন, ‘যারা আজ অগ্নিসংযোগ করছে, এটা নতুন কিছু নয়। তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তারা গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’

    আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দলটির পাশাপাশি এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

    তিনি বলেন, গেজেট অনুযায়ী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ এবং সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। প্রতিমন্ত্রীর ভাষ্য, ‘তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।’

    সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে কয়েকজন এসে কোথাও স্লোগান দিয়ে চলে যেতে পারে, আবার কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তাঁর দাবি, এসব ঘটনার মধ্য দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন সন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগ জড়িত।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও এ বিষয়ে সতর্ক রয়েছেন। পুলিশসহ বিভিন্ন বাহিনী সন্ত্রাসী সংগঠন ও এর সদস্যদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

    আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘এই আগুন সন্ত্রাসের মূল হোতা, যিনি পলাতক, তাকে বাংলাদেশে এনে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এই বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।’

    গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা নেই সরকারের

    বিজেসির দাবিদাওয়া ও প্রস্তাব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংগঠনটির নেতারা বেশ কিছু দাবি এবং নীতিমালা পরিবর্তনের প্রস্তাব তুলে ধরেছেন। টেলিভিশন চ্যানেলগুলো কীভাবে টিকিয়ে রাখা যায় ও আরও আধুনিক করা যায়, সে বিষয়েও তাঁরা বিভিন্ন ধারণা দিয়েছেন। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।

    বিজেসি লিখিতভাবে তাদের দাবিগুলো সরকারের কাছে জমা দেবে জানিয়ে তিনি বলেন, সেগুলো পর্যালোচনা ও বিবেচনার পর সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

    বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই।

    মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্যসচিব ইলিয়াস হোসেনসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন