সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইহসান: মানুষের সঙ্গে সুন্দর আচরণের ইসলামি শিক্ষা ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৬ ম্যাচে ৭ গোল, তোরেসকে নিয়ে নতুন ভাবনায় পিএসজি মরিনহোর রেফারিং অভিযোগ, সিমিওনের বার্তা :‘সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়’ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর, বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা : মাহদী আমিন চট্টগ্রাম বিভাগের ১২ কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি নিখোঁজের পর মিলছে শিশুদের মরদেহ, আট মাসে নিহত ১৫৫ এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবার মৃত্যু
  • ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি

    ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে হঠাৎ বিভ্রাটের কবলে পড়ে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই প্ল্যাটফর্মেই বিভিন্ন ধরনের সমস্যার কথা জানান। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে সেবাগুলো।

    স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বিভ্রাট শুরু হয়। ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর জানিয়েছে, ওই সময় ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাত ১০টার দিকে সমস্যার প্রতিবেদন দ্রুত কমতে শুরু করে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়। তবে কী কারণে এই বিভ্রাটের সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি মেটা। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলেও প্রতিষ্ঠানটির কাছ থেকে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

    ডাউনডিটেক্টরের পরিসংখ্যান মূলত ব্যবহারকারীদের পাঠানো সমস্যার প্রতিবেদনের ওপর নির্ভর করে তৈরি করা হয়। ফলে প্রকৃতপক্ষে কতসংখ্যক ব্যবহারকারী এই বিভ্রাটে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এর আগে গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ ৪ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে ২ হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন জমা পড়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন