সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের ৪ দিনের রিমান্ড মারা গেলেন বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জি জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইহসান: মানুষের সঙ্গে সুন্দর আচরণের ইসলামি শিক্ষা ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৬ ম্যাচে ৭ গোল, তোরেসকে নিয়ে নতুন ভাবনায় পিএসজি মরিনহোর রেফারিং অভিযোগ, সিমিওনের বার্তা :‘সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়’ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর, বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা : মাহদী আমিন চট্টগ্রাম বিভাগের ১২ কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
  • ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ কর্মসূচিতে সাধারণ নাগরিক, কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

    সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা।

    সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে ড. মুহিত বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচার ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

    তিনি বিশেষ করে তরুণ সমাজ, কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কনটেন্ট, রিলস ও স্টোরি তৈরি এবং তা শেয়ারের মাধ্যমে ক্যাম্পেইনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে যুক্ত হয়েছেন।

    আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিদ ড. মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বার্তাগুলো কনটেন্ট ক্রিয়েটররা সৃজনশীল ভিডিও, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সচেতনতামূলক কনটেন্ট তৈরির মাধ্যমে যে কেউ এ উদ্যোগে ভূমিকা রাখতে পারেন।

    আগামী তিন মাসের এ ডিজিটাল ক্যাম্পেইনে সামাজিক যোগাযোগমাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর উপসর্গ ও প্রাথমিক করণীয় সম্পর্কে ব্যাপকভাবে তথ্য প্রচার করা হবে।

    পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক বার্তা অনলাইনেও ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন