এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবার মৃত্যু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডিএম আব্দুল মতিন মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এনসিপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় এনসিপি জানায়, ডিএম আব্দুল মতিনের মৃত্যুতে দলটি গভীরভাবে শোকাহত। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে দলটি।
বার্তায় আরও বলা হয়, প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন মনিরা শারমিন ও তার পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
এনসিপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। পাশাপাশি তার জীবনের সব গুনাহ-ত্রুটি ক্ষমা করে কবরকে নূর ও রহমতে পরিপূর্ণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
একই সঙ্গে মরহুমের জন্য দলের নেতাকর্মী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া করার অনুরোধ জানিয়েছে এনসিপি।